1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিধিবিধান না মেনে ক্লিনিক ও ডায়াগনস্টিক পরিচালনা করা যাবে না অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা ! - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

বিধিবিধান না মেনে ক্লিনিক ও ডায়াগনস্টিক পরিচালনা করা যাবে না অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা !

আ: কাইয়ুম খান
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

যথাযথ বিধিবিধান না মেনে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবে না, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

 

খুলনা বিভাগের সকল জেলায় সহস্রাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে বিভাগীয় ও জেলা শহরের কিছু কিছু প্রতিষ্ঠান এবং মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ প্রতিষ্ঠানই অদক্ষ জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা । নাম সর্বস্ব এ সকল প্রতিষ্ঠানের ভুল চিকিৎসা , ভুল রিপোর্টের কারণে রোগীর অপমৃত্যু ঘটছে এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে ।
খোঁজ নিয়ে জানা যায় নাম সর্বস্ব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা বেশিরভাগই গ্রাম্য ডাক্তার অথবা পূর্বে কোন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে কর্মচারী ছিল। অধিক মুনাফার আশায় নিয়ম নীতির তোয়াক্কা না করে , ক্লিনিক ডায়গনস্টিক সেন্টারে সরকারি বিধিমালা কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ব্যবসা পরিচালনা করছে। ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনার সরকারি বিধি বিধান কাগজ-কলমে সীমাবদ্ধ রেখেই খেয়াল খুশিমতো প্রতিষ্ঠান পরিচালনা করছে । খোঁজ নিয়ে আরো জানা যায় নাম সর্বস্ব ক্লিনিকের মালিকেরা নিজেরাই ডাক্তার সেজে বসেছে । রোগী দেখছে, প্রেসক্রিপশন করছে , পরীক্ষা-নিরীক্ষা সবই করছে । বিভিন্ন অপারেশনের সময় এসব ক্লিনিকের মালিকেরা অনেক সময় চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসে । ডাক্তার অপারেশন করে চলে যাওয়ার পর বাকি দায়-দায়িত্ব থাকে এসব প্রতিষ্ঠানের মালিক ও অদক্ষ নার্সদের উপর । বাইরে থেকে তাদের ইউনিফর্ম চলাফেরা দেখে বুঝার সুযোগ নেই যে তারা নাম সর্বস্ব ডাক্তার এবং নার্স । বিভিন্ন সময়ে এ সমস্ত প্রতিষ্ঠানে ভুল রিপোর্ট ও রুগী মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে প্রতিষ্ঠান কিছুদিনের জন্য বন্ধ করে দিলেও বিভিন্ন ফাক ফোকরদিয়ে বেরিয়ে আবারো তার তাদের অবৈধ কার্যক্রম শুরু করে। বিভাগীয় পর্যায়ে এসকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অবৈধ কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে খুলনা বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডাঃ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন যথাযথ সরকারি বিধিবিধান না মেনে কোন অবস্থাতেই এ বিভাগে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করা যাবে না। যে সকল প্রতিষ্ঠান নিয়ম-নীতি না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করবে , সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট