শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত

বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলো নববধূ!

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫




‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক নব্যবিবাহিত দম্পতির বাসর রাতে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নববধূ মোরশেদা আক্তার (২০) তার স্বামী নজরুল ইসলাম (২৫)-এর পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দ্বারা কেটে গুরুতরভাবে আহত করেছেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে সামাজিক রীতিনীতির মধ্য দিয়ে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলীর কন্যা মোরশেদাকে বিয়ে করেন। বিয়ের রাতেই আনন্দ-উল্লাসের পর নবদম্পতিকে বাসর ঘরে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা যায়, বাসর ঘরে অবস্থানকালে মোরশেদা আকস্মিকভাবে ধারালো ব্লেড ব্যবহার করে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন।
‎নজরুল ইসলাম তীব্র যন্ত্রণায় চিৎকার করলে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।
‎খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান সাংবাদিকদের বলেন, বিয়ের রাতেই এমন নির্মম ঘটনা সংঘটিত হওয়া হৃদয়বিদারক এবং অগ্রহণযোগ্য।
‎সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews