বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

সাতক্ষীরায় সাংবাদিক বুলুর রহস্যজনক মৃত্যুর অধিকতর তদন্তের দাবি!

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫




খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ- জামান বুলু’র অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে শনিবার (০৬ সেপ্টেম্বর) সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নিউমার্কেট চত্বরে আয়োজিত হয়। সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম বেলাল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক এস এম বিপ্লব হোসেন, আব্দুল মমিন, আমিনুর রহমান, নাজমুল আলম মুন্না প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক বুলুর মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে বা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। বুলুর মরদেহ উদ্ধার করে খুলনার লবণচরা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, যা নৌ-পুলিশ তদন্ত করছে। তবে তদন্ত ধীরগতিতে চলছে। বক্তারা আরও বলেন, যদি তিনি আত্মহত্যা করেও থাকেন, তাহলে কেন ও কী কারণে তিনি এমন পথ বেছে নিলেন তা তদন্তের মাধ্যমে প্রকাশ করা জরুরি। তারা নৌ-পুলিশের সঙ্গে পুলিশের গোয়েন্দা শাখা বা অন্য
গোয়েন্দা সংস্থার অংশগ্রহণের আহ্বান জানান। বক্তারা দেশের সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও আত্মহত্যার পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট সন্ধ্যায় খুলনার খানজাহান আলী সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে বুলুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দৈনিক আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। বুলু খুলনা প্রেসক্লাব, কেইউজে ও বিএফইউজে’র সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews