1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
‎রংপুরের কাউনিয়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী জাতীয়তাবাদী যুব দলে যোগদান ! ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ! শরীয়তপুরের ৩ কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে: আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি ! সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা ! নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ! ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ! পাবনায় পদ্মা নদী থেকে বস্তা দিয়ে মোড়ানো কিশোরীর মরদেহ উদ্ধার ! নওগাঁ সদরে হাসুয়া নিয়ে ছিনতাই: কয়েক ঘণ্টার অভিযানে গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ! মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ !

‎রংপুরের কাউনিয়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎সনোয়ারুল ইসলাম সোহান
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

‎রংপুরের কাউনিয়া উপজেলায় আয়েশা পারভিন সুখি (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ পাড়া এলাকায় আয়েশা পারভিন সুখি স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ঘরের তিরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুখিকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎‎নিহত আয়েশা পারভিন সুখি উপজেলার হারাগাছ ইউনিয়নের আবুল হোসেনের মেয়ে এবং নিজপাড়া এলাকার জুয়েলের স্ত্রী। পরিবার ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে।

‎‎কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে, রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট