1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার - ৩ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার – ৩

জামাল হোছাইন, কক্সবাজার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর ভোরে পৌর এলাকার বিদ্যালয় সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, ডাকাতি কাজে ব্যবহৃত কালো মাক্স ও একটি লোহার তৈরি হাতুড়ি উদ্বার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়ার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার মৃত জালাল আহমদের ছেলে জিসান (২০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. শাহজাহান (৪২) ও সাহারবিল ইউনিয়নের কোরালখালীর কালু ফকিরের ছেলে আব্দুল্লাহ (২২)। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান , ‘দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক ডাকাতির প্রস্তুতির সংবাদ গোপন ভিত্তিতে পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করেন, ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।’ ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু শেষে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট