রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আশাশুনির কলিমাখালী ফাজিল মাদ্রাসার মাঠ ভরাট ও বাউন্ডারি প্রাচীরের দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫




সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৭নং শ্রীউলা ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী কলিমাখালী আজিজিয়া সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এ প্রতিষ্ঠানে পড়াশোনা করে ইতোমধ্যে অসংখ্য শিক্ষক, অধ্যাপক, মাওলানা, সচিব ও সরকারি কর্মকর্তা তৈরি হয়েছে। ২০১৭ সালে মাদ্রাসাটি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে ১ লক্ষ টাকার পুরস্কার অর্জন করে। বর্তমানে দাখিল, আলিম ও ফাজিল স্তরে প্রায় ৬০০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে এবং পাশের হার প্রায় শতভাগ।
কিন্তু দুঃখজনক বিষয় হলো—মাদ্রাসার সামনের মাঠটি অতিরিক্ত নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায়। তাছাড়া চারদিকে কোনো বাউন্ডারি ওয়াল না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসীর দাবি, দ্রুত মাঠ ভরাট ও বাউন্ডারি প্রাচীর নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিনোদনের পরিবেশ নিশ্চিত করা হোক। যেহেতু জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয় উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, সেহেতু বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অতিদ্রুত উদ্যোগ নিলে এই মাদ্রাসাটি একটি দৃষ্টান্তমূলক মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিতে পারবে বলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews