বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

‎বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে উত্তেজনায় সুন্দরগঞ্জে দিনভর ১৪৪ ধারা কার্যকর পালন

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

‎‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় দুই গ্রুপের উত্তেজনার জেরে প্রশাসন গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর রাখে।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ আদেশ জারি করেন। আদেশে বলা হয় পৌর এলাকায় আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একসঙ্গে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
‎জানা গেছে, পৌরসভার তিস্তা বাজার এলাকায় সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী মোজাহারুল ইসলামের নেতৃত্বাধীন একটি গ্রুপ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়। অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব ও মনোনয়নপ্রত্যাশী মাহমুদুল ইসলাম প্রামানিক এবং আহ্বায়ক বাবুল আহমেদ একই সময়ে আলাদা কর্মসূচির ঘোষণা দেন। এতে এলাকায় উত্তেজনা দেখা দিলে সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
‎সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসন ১৪৪ ধারা কার্যকর করেছে। মঙ্গলবার রাতেই মাইকিং করে জনসাধারণকে অবহিত করা হয়েছে।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, বিএনপির দুই গ্রুপের উত্তেজনার কারণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে রাত পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews