মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

কাজীর দেউরীতে জশনে জুলুছে মিলাদুন্নবী : বর্ণিল সাজে আলোকিত এলাকা

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাজীর দেউরী এলাকা ভিন্ন রূপে সেজেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরুদ) উপলক্ষে। চারদিকে ঝলমলে আলোকসজ্জা, বর্ণিল তোরণ আর ধর্মপ্রাণ মানুষের আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা এলাকা।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর আওতাধীন কাজী বাড়ি ইউনিট শাখা যুগ যুগ ধরে এ মহিমান্বিত দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করে আসছে। মহানগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের অন্তর্গত এই ইউনিট প্রতিবছরের মতো এ বছরও জশনে জুলুছে মিলাদুন্নবীকে ঘিরে কাজীর দেউরী মোড়ে আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করেছে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (দরুদ)-এর মিলাদ উপলক্ষে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছে অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে আয়োজন করা হয়েছে এই বিশেষ সাজসজ্জা। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে এ আয়োজন করায় এটি এখন এলাকাবাসীর কাছে এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে।

কাজী বাড়ি ইউনিটের নেতৃবৃন্দ জানান, “আমরা সর্বদা চাই নবীজীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক। কাজীর দেউরী মোড়ে সাজসজ্জার এই ধারাবাহিকতা শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং ঈমানি ভালোবাসার বহিঃপ্রকাশ।”

এদিকে স্থানীয়রা জানান, এ আয়োজনে প্রতিবছর এলাকাজুড়ে ভ্রাতৃত্ব, মিলনমেলা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তারা মনে করেন, ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ছোট-বড়, নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষ আগ্রহভরে মিলাদুন্নবী (দরুদ)-এর জশনে জুলুছে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews