1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নকল প্রসাধনী রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নকল প্রসাধনী রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ সাজেদ ইবনে আজাদ, টাঙ্গাইল 
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ও নকল প্রসাধনী রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩সেপ্টেম্বর) সকালে কালিহাতি উপজেলা বল্লা বাজার এলাকায় এই অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে, দি ডেইলি নিডস ৫ হাজার টাকা,মা ফার্মেসী ২০ হাজার টাকা, তামান্না মেডিকেল হল ১২ হাজার টাকা,পাপন মেডিকেল হল ১০ হাজার টাকা, সিয়াম হোটেল ৮ হাজার টাকা ও বিসমিল্লাহ হোটেলের মালিককে ২ হাজার টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলার কালিহাতী উপজেলায় বল্লা বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ,নকল প্রসাধনী কসমেটিক্স ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি এবং বাসি খাবার বিতরণে ৬টি দোকানীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন টাঙ্গাইলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নাজমা আক্তার,কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জ্বল প্রমুখ। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট