বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় পাগলা কুকুরের আতঙ্ক, দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ মুড়িকাটা পেঁয়াজ আবাদে স্বপ্ন বুনছেন চাষীরা সুনামগঞ্জে যুবদলের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে সিংড়া জাতীয় উদ্যান রক্ষায় আট সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেরিন ড্রাইভে পর্যটন প্রতষ্টানগুলো উচ্ছেদ আতঙ্কে, ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার! গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু: আইসোলেশন ছাড়াই চলছে চিকিৎসা দিনাজপুরে প্রথম জব ফেয়ারে চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ছাত্র-ছাত্রী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫




কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার ২শ’ ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সংলগ্ন রাস্তার পাশে উপজেলা প্রশাসন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ছাত্রছাত্রী একযোগে একই সময়ে ১৫ হাজার ফলজ গাছের চারা রোপণ করে। রোপণকৃত ফলজ বৃক্ষের মধ্যে আম, পেয়ারা, আমড়া, লিচু, কদবেল, বরই ও লেবু উল্লেখযোগ্য।
চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মাধ্যমিক পর্যায়ের ১শ’১১টি স্কুল,কলেজ,মাদ্রাসা ও প্রাথমিক পর্যায়ের ১শ’ ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থী সরাসরি বৃক্ষরোপণে অংশগ্রহণ করে। প্রতিটি গাছের সাথে রোপণকারী হিসেবে গাছের পরিচয়সহ সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে ‘নেম প্লেট’ ঝুলানো হয়েছে।

যে শিক্ষার্থী গাছটি রোপণ করেছেন, তিনিই বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় গাছের যত্ন নিবে ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং সম্মানিত শিক্ষাকগণ শ্রেণিকক্ষে বা সুবিধাজনক সময়ে এক্ষেত্রে তদারকি করবেন।

বৃক্ষরোপণ কার্যক্রম চলাকালে প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রানিত করেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক জামাল হোসেন এর উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন, উপজেলা কৃষি অফিসার জুবায়ের আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো: নূরুল হুদা তালুকদার, পৌরসভা ইঞ্জিনিয়ার ওয়াসিম আহমেদ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্হিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews