1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আবুধাবিতে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

আবুধাবিতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ।
রোববার ৩১ আগস্ট আমিরাতের রাজধানী আবুধাবির আল ইব্রাহীম রেষ্টুরেন্টের হলরুমে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও ইউএই কেন্দ্রীয় বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই কেন্দ্রীয় বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম তালুকদার।প্রধান বক্তা ছিলেন দুবাই বিএনপির সভাপতি ও ইউএই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সিনি: সহ-সভাপতি ও ইউএই কেন্দ্রীয় বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর।
অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন শাখাওয়াত হোসেন বকুল, ইকবাল হোসেন, ইমন হোসেন ইমন ও আরিফ উদ্দিন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রীয় বিএনপি আহবায়ক কমিটির সদস্য এস এম দিদারুল আলম, প্রকৌশলী মাহে আলম, নূর হোসেন সুমন, আল-আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানা, ইউএই বিএনপি সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ইউএই বিএনপি সদস্য মোদাসসের শাহ, শাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দিন চৌধুরী, ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য মজিবুল হক মঞ্জু, জিয়া পরিষদ ইউএই যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম টিপু, দুবাই বিএনপি যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন, আল-আইন বিএনপির সিনি: সহ- সভাপতি কাজী ফারুক, আবুধাবি বিএনপি নেতা নেছারুল হক, আবুধাবি যুবদল সহ-সভাপতি সাগর হোসেন সাগর, মাহবুবুর রহমান সাবেক সহ দপ্তর সম্পাদক, আবুধাবি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল আবুধাবির সাধারণ সম্পাদক ইলিয়াস ভূইয়া, জাতীয়তাবাদী দল সন্দ্বীপ ফোরাম আবুধাবির সভাপতি নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম তালুকদার,হেলাল উদ্দিন,সাইফুল ইসলাম তালুকদার সহ আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি সহযোগী ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম তালুকদার আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সকল প্রবাসী জাতীয়তাবাদী কর্মী সমর্থক ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থেকে নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে প্রদানের মাধ্যমে দলকে বিজয়ী করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট