1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও আনন্দ মিছিল হয় - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও আনন্দ মিছিল হয়

মোঃ সাজেদ ইবনে আজাদ, টাঙ্গাইল 
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূণরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। বক্তারা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ করতে হবে জিয়াউর রহমানের আদর্শে যেন দলের কার্যক্রম চালাতে পারি। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু,টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোর শুভ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজিব। এ সময় জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট