রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

দুর্যোগ মোকাবিলা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গলাচিপায় আভাসের অবহিতকরণ সভা

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫




পটুয়াখালীর গলাচিপায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন অফ ভলান্টারী অ্যাকশন ফর সোসাইটি (আভাস) এর উদ্যোগে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৪৫ দিনের কর্মপরিকল্পনা হিসেবে নারী-শিশুর নিরাপত্তা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও আশপাশের রাস্তা সংস্কার, এবং জনগণের জীবন রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাসের প্রজেক্ট অফিসার মোঃ নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফোরকান মোল্লা, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান এবং সিপিপি উপজেলা টিম লিডার মোঃ আবু হেনা শোহেব।

এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ এবং টিভি জার্নালিস্ট ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন আভাস গলাচিপা অফিসের ফিল্ড ফেসিলিটেটর মোঃ আরিফ হোসাইন। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews