মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

জয়পুরহাটে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেল বিভাগ। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রেলগেইটের সামনের ঘর রেখে অন্যান্য ব্যবসায়ীদের ঘর ভেঙ্গে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে রেল কর্তৃপক্ষ। অভিযানের সময় আনুমানিক অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গত বছরের ২৫ সেপ্টেম্বর একই স্থানে উচ্ছেদ অভিযান চালান রেলওয়ে কতৃপক্ষ।এ বছরও রেলওয়ের সংস্কারে জয়পুরহাট রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। অভিযান অব্যাহত থাকবে। আদালতে মামলা থাকায় একটি ঘর উচ্ছেদ করা হয়নি।

এ সময় রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews