1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
তারেক রহমান এর নতুন স্লোগান “ভোট দিবো ধানের শীষে’ দেশ গর্ব মিলেমিশে ” - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

তারেক রহমান এর নতুন স্লোগান “ভোট দিবো ধানের শীষে’ দেশ গর্ব মিলেমিশে ”

মো:সাজেদ ইবনে আজাদ, টাঙ্গাইল
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, মানুষের ভোট মানুষকে ফেরত দিতে চাই। মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চাই।  শনিবার (৩০আগস্ট)  বিকেলে টাঙ্গাইল সদর উপজেলায় বাঘিল ইউনিয়ন বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। এদেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে ভোট দিবো ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে।
এছাড়া তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে স্লোগান দিয়েছিলেন ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। তিনি বলেন, দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব । আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশ নায়ক তারেক রহমান । কর্মী সমাবেশে ৮ নং বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির  সভাপতি মো.আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট