মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ভ্যানচালকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৩১ অগাস্ট, ২০২৫




মাদারীপুরের শিবচরে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যু আবদুল হক মুন্সি বহেরাতলা উত্তর ইউনিয়নের চরগজারিয়া গ্রামের মোতাহার মুন্সির ছেলে। রবিবার (৩১ আগষ্ট ) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় রিপন মাদবর বলেন, আবদুল হক মুন্সি একজন ভ্যানচালক সে মাঝে মধ্যে অন্যের বাড়ির নারকেল গাছের ময়লা পরিষ্কারের কাজও করতেন। আজ পাশের বাড়ির নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করলে ছিটকে পড়ে যায় মাটিতে।

পড়ে স্থানীয়রা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক বলেন, রুগীর মাথায় গুরুতর আঘাত তাই রুগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করি। পথিমধ্যে আবদুল হক মুন্সি মৃত্যু বরণ করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews