মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের !

বাংলাদেশ প্রেস ক্লাব-ইউএইর আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব-ইউএই কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) রাতে দুবাইয়ের একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশি টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক অংশ নেন।

এতে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এস এম ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক ও দৈনিক কালবেলার প্রতিনিধি ফরহাদ হোসেনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। অন্য পদগুলোতে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক: নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), আবদুল আলিম সাইফুল (নিউজ২৪), এম এনাম হোসেন (ঢাকা প্রতিদিন), গিয়াস উদ্দিন সিকদার (দৈনিক সমাচার), যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ (শীর্ষ নিউজ ও দৈনিক সংবাদ বাংলাদেশ), অর্থ সচিব মামুনুর রশীদ (সংগ্রাম প্রতিদিন), সদস্য ফখরুদ্দিন মুন্না (গাজী টিভি), আমিনুল হক (খোলা কাগজ ও ৭১ টিভি), গিয়াস উদ্দিন (চট্টলার খবর)।
এছাড়া সিনিয়র সাংবাদিক ও ভাল সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়। অন্য উপদেষ্টারা হলেন—আবছার তৈয়বী (দৈনিক আমাদের সময়), আনোয়ার হোসেন (দৈনিক কালবেলা), সাইফুল ইসলাম তালুকদার ( ডিবিসি নিউজ ) ও শেখ ফয়সাল সিদ্দিকী ববি (বাংলা টিভি)।
আহ্বায়ক কমিটির নেতারা জানান, আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয় করে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
দুই পর্বের এই অধিবেশনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা সভাপতি ও সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক এস এম ফয়জুল্লাহ শহীদ। সঞ্চালনা করেন সাংবাদিক কামরুল হাসান জনি ও যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ।
নীতিগতভাবে উক্ত আহ্বায়ক কমিটির সাথে সম্মতি প্রকাশ করেন সাধারণ সদস্য- শিবলী আল সাদিক (সময় টিভি), লায়ন মোঃ আবু ছালেহ্ (দেশ বার্তা), কামরুল হাসান জনি (এখন টেলিভিশন ও সমকাল), নওশের আলম সুমন (গ্লোবাল টিভি), জাসেদুল ইসলাম (নাগরিক টিভি ও বাংলাদেশ প্রতিদিন ), আশরাফুল ইসলাম ভূঁইয়া (দ্যা ম্যাসেঞ্জার), ওবায়দুল হক মানিক (৫২ টিভি), গোলাম সরওয়ার- (বণিক বার্তা), মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), মাহিম উদ্দিন মুন্না (দৈনিক নতুন সময়), আবু বাক্কার হারুন (দৈনিক বায়েজিদ), কাজী নেজাম (দৈনিক সমাচার আবুধাবি), ওসমান চৌধুরী (সিএনএন বাংলাদেশ), এস পি কাজল (জেএকে মিডিয়া), ইয়াসিন তন্ময় (দ্যা নিউজ), আরমান চৌধুরী (চট্টগ্রামের খবর), মনির হোসেন (ভাল সংবাদ), ওমর ফারুক ঈশান (চট্টগ্রামের খবর), মোঃ মাঈনুদ্দীন মালেকি (দৈনিক বিজয়), মুহাম্মদ আলী রশীদ (প্রিয় চট্টগ্রাম), শেখ জাহান রনি (ভোরের পাতা), মোঃ রিদোয়ান (প্রতিদিন বাংলাদেশ), মির্জা হাবিব (৫২ টিভি), অনিক চৌধুরী (রাজধানী টিভি), আবদুল মুকিত (বিডি স্টার টিভি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews