বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

বোদায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের বোদায় পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট বানিয়াপাড়া গ্রামের একটি পুকুর থেকে মুখ বাধা অবস্থায় লাশটি উদ্ধার হয়। ওই ব্যক্তি চন্দনবাড়ী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ছাবিরুল ইসলামের পুত্র সোহেল ইসলাম। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে স্থানীয়রা পুকুরে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, পুকুর থেকে উদ্ধার করা ওই ব্যক্তির লাশ মুখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় মানুষ জানান, কিছুদিন থেকে তাদের মধ্যে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। তবে জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews