শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি

  • প্রকাশিত: শনিবার, ৩০ অগাস্ট, ২০২৫



হাটহাজারীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি: ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় মানববন্ধনে..বক্তারা

 

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে গুলির ঘটনার প্রতিবাদে ইছাপুর ফয়জিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে শত শত মানুষ রাস্তায় নেমে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। ব্যানার হাতে পুরো বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা গণজমায়েত সৃষ্টি করে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীরের উপর হামলা আসলে মেখলের প্রতিটি মানুষের উপর হামলা। ঘটনার ১০ দিন পার হলেও আইন-শৃঙ্খলা বাহিনী কোনো সন্ত্রাসী কিংবা তাদের গডফাদারকে সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
অত্র এলাকার সুপরিচিত কাইয়ুম মেম্বারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে

প্রধান বক্তা সাংবাদিক ও মানবাধিকার কর্মী বোরহান উদ্দিন বলেন, “হাটহাজারীর জনগণ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সিনেমার মতো স্টাইলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়ে চলে গেল, অথচ এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন তারা ধরা পড়ছে না, তা বোধগম্য নয়।”

এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আলম, রাজনীতিবিদ এস এম রাশেদ জামান, সমাজসেবক জীন নুরাইন, মোঃ আলমগীর, রাজনীতিবিদ মোঃ এমদাদ, কাজী জাহাঙ্গীর,আবদুল লতিফ, নাজিম উদ্দীন ও দেলোয়ার
ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি বিষয়টি গুরুত্ব না দিলে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয়রা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও হাটহাজারীতে আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews