1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কোড়ালিয়া স্পিডবোট ঘাটে চাঁদাবাজ চক্রের তাণ্ডব, রক্তাক্ত হামলায় আহত ৩ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কোড়ালিয়া স্পিডবোট ঘাটে চাঁদাবাজ চক্রের তাণ্ডব, রক্তাক্ত হামলায় আহত ৩

মো.হেলাল উদ্দিন গলাচিপা,পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালীর কোড়ালিয়া স্পিডবোট ঘাটে চাঁদাবাজ চক্রের ভয়াবহ তাণ্ডবে রক্তাক্ত হামলার শিকার হয়েছেন অন্তত তিনজন। গুরুতর আহত অবস্থায় তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন—বোয়ালিয়ার মৃত বজলু মোল্লার ছেলে রাসেল মোল্লা (৪০), লিটন আকনের ছেলে খোকন (২৬) এবং পানপট্টির হানিফ মৃধার ছেলে শামীম (৪০)।

ঘটনাটি ঘটে গত ২৯ আগস্ট। স্থানীয় সূত্র জানায়, ঘাটের দুইজন ম্যানেজারকে বাদ দেওয়ার পর একটি প্রভাবশালী চক্র দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে তারা টিকিট কাউন্টার বন্ধ করে দেয়। মালিকপক্ষ আলোচনার জন্য ঘাটে উপস্থিত হলে সন্ধ্যার পর কালু মৃধা, জসিম মৃধা, নাসির মৃধা, মহাসিন মৃধা, পিন্টু মৃধা, হেলাল, ফেরদৌস বেল্লাল, রিয়াদ, জাফর, জুবায়েদ ও জুলহাসের নেতৃত্বে ৫০–৬০ জন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ ঘটনায় থানায় অভিযোগ ও আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট