শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত!

জয়পুরহাটে ধর্ষণের চেষ্টার সময় যুবকের লিঙ্গ কর্তনের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৩০ অগাস্ট, ২০২৫




জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণের চেষ্টার সময় এক যুবকের লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি মেজবাউল ইসলাম (৪৬)। তিনি ওই গ্রামের আলতাফ আলী ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষায় গৃহবধূ ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়। পরে গৃহবধূ কালাই থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে, আহত মেজবাউল ইসলামকে তার পরিবার ঢাকায় নিয়ে চিকিৎসা করাচ্ছে। তাদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, এক গৃহবধূ মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত মেজবাউল বা তার পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি।ঘটনাটির তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews