শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত!

গাইবান্ধায় বিক্ষোভ শেষে জাপা কার্যালয়ে ভাঙচুর

  • প্রকাশিত: শনিবার, ৩০ অগাস্ট, ২০২৫




‎‎গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের কাঠপট্টি এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলখানা মোড়ে সমাবেশ করে। পরে আবারও মিছিল নিয়ে বিক্ষোভকারীরা কাঠপট্টি এলাকায় জড়ো হন। এতে যোগ দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।
‎সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবসসহ অন্যান্যরা। বক্তারা বলেন, “৫ আগস্টের পর থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ধারাবাহিকতা চলছে তা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যোদ্ধা নুরুল হকের ওপর সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার দায় সেনাপ্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।”
‎এ সময় বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
‎সমাবেশ শেষে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টির মধ্যেই তারা কার্যালয়ে ভাঙচুর চালান। এসময় কার্যালয়ের সাইনবোর্ড ও শাটার ভেঙে ফেলা হয়। পরে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।
‎এ ঘটনায় জাতীয় পার্টির জেলা সভাপতি সরোয়ার হোসেন শাহীন বলেন, হঠাৎ আমাদের পার্টি অফিসে হামলা চালানো হলো। গেটের তালা ও শাটার ভাঙচুর করা হয়েছে। যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজে ধরা পড়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেফতারের দাবি করছি।
‎গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর তালুকদার জানান, উত্তেজিত বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন। তবে এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews