1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নবীনগরে অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

নবীনগরে অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

মনির হোসেন, নবীনগর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বলিবাড়ি, মালাই ও বাঙ্গরা গ্রামের শত শত একর উর্বর কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় তলিয়ে আছে। এতে মৌসুমি ফসল চাষাবাদ ব্যাহত হওয়ায় হতাশায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, তিন ফসলি উর্বর জমি পানির নিচে তলিয়ে থাকায় কোনো ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। স্থানীয় কৃষক রুপ মিয়া বলেন, “আমাদের জমি এখন পানিতে ডুবে আছে, কোনো চাষ করতে পারছি না।” একইভাবে দুশ্চিন্তায় আছেন কৃষক শাকের মিয়া, আমজাদ হোসেন, এরশাদ মিয়াসহ শত শত কৃষক।

তাঁদের অভিযোগ, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির জাহানের অনিয়ম ও অপরিকল্পিত সড়ক নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য আমির জাহান বলেন, “বর্ষা মৌসুম শেষে পানি নেমে যাবে। তবে সড়কের কারণে যদি জলাবদ্ধতা থেকে যায়, তাহলে তা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।”

নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ও জিনদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি বলেন, “আমি ইতিমধ্যে কৃষি উপসহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। বিকালে আমি নিজে যাবো। যদি পানি নিষ্কাশনের সুযোগ থাকে, পরিষদের তহবিল থেকে দ্রুততম সময়ে কাজ করার চেষ্টা করব। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে রোপা আমন ধানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তবে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

কৃষকেরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে জমিগুলো আবারও ফসল উৎপাদনের উপযোগী হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট