শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ বিদেশি যাত্রী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ অগাস্ট, ২০২৫




হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ, বিদেশি যাত্রী আটক গতকাল সোমবার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়। তাঁর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য জানিয়ে বলেছে, জব্দ করা কোকেনের দাম প্রায় ১৩০ কোটি টাকা।

আজ মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে। বলা হয়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসছে। এই উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। উড়োজাহাজটি দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দারা যাত্রী পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যানিং করেন। ব্যাগেজে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পান তাঁরা।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিততে এই কোকেন উদ্ধার হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটির পরীক্ষায়ও এগুলো কোকেন বলে প্রমাণিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোকেনসহ পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews