শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম

ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলী তে প্রন্সি বেকারি ও সবজির দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ অগাস্ট, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ায় বেকারি ও সবজির দোকানে জরিমানা আদায় , ব্রাহ্মণবাড়িয়ায় বেকারি ও সবজির দোকানে জরিমানা আদায়

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক কাঁচা বাজার এবং বেকারিতে অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার কাউতলি বাজারে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে দেখা যায়, প্রিন্স বেকারি কাউতলী শাখায় খবরের কাগজে কেক প্রস্তুত করে বিক্রয় করা হচ্ছে। বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ এনার্জি ড্রিংস ‘রেডবুল’ বিক্রয় করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাসি মিষ্টি বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। তাছাড়া প্রস্তুতকৃত মিষ্টিতে উৎপাদন মেয়াদ ইত্যাদি ছিল না। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অনতিবিলম্বে এ পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অন্যদিকে কাউতলি বাজারে ৩টি সবজি বিক্রয় দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৭,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে সর্বমোট ২৭,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কৃষি বিপণন অফিস সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকার কথা বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews