বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

নবীনগরে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে আজ (২৫/৮/২৫) অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে ও শিক্ষক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় “মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশন” এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ ও আর্থিক অনুদান প্রদান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুমন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিংবডির অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, ফাউন্ডেশনের চেয়ারম্যান মানছুরা আক্তার। বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সিনিয়র শিক্ষক মো. আরমান আলী, সৈয়দা সুলতানা নূরুন্নাহার, জাহিদুল ইসলাম জিহাদ, নাসরিন আক্তার প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন- লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। এক দিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে এবং ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখতে হবে । শিক্ষার মানোন্নয়নে মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি ব্যবস্থাটি চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও আর্থিক অনুদান তুলে দেন।

মো. মনির হোসেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews