1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টঙ্গী আব্দুল্লাহপুর মহাসড়কে বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

টঙ্গী আব্দুল্লাহপুর মহাসড়কে বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

আর কে রুবেল
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

উত্তরা -টঙ্গী আব্দুল্লাহপুর মহাসড়কে তুরাগ নদীর উপরে বেইলি ব্রিজ স্থাপন ও সড়কের নিচের অংশ দ্রুত মেরামতের দাবিতে টঙ্গী উড়াল সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন ও টঙ্গীর ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। আজ সকাল ৯ টা থেকে উত্তরা ও টঙ্গী আব্দুল্লাহপুর এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ, ছাত্র সমাজ উড়াল সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারের সামনে সকাল ৯, টা, আব্দুল্লাহপুর থেকে টঙ্গী ব্রিজ ও বেড়িবাঁধ পর্যন্ত উদ্যম ফাউন্ডেশনের আয়োজনে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারী আব্দুল্লাহপুর- টঙ্গী সড়ক ব্যবহার করে চলাচল করে। সড়কে জনদূর্ভোগ কমাতে মানুষের চাহিদা অনুযায়ী এখানকার সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি ও পদযাত্রা আয়োজন করেন।

এ সময় তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বেইলি ব্রিজ স্থাপন ও সড়ক মেরামতের দাবি জানিয়ে আল্টিমেটাম দেয়। সকাল ১০ টা থেকে উড়াল সড়ক অবরোধ করে মানববন্ধন চলাকালীন সময়ে আব্দুল্লাহপুর উড়াল সড়ক থেকে টঙ্গী স্টেশন রোড, বিমানবন্দর মহাসড়ক আব্দুল্লাহপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।

এতে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগ পড়েন হাজার হাজার মানুষ। এদিকে উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশ বৃহত্তর উত্তরাবাসীর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশায় মানুষ ও এলাকার আপামর জনগণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর দাবি সমূহ হলো, আব্দুল্লাহপুর চৌরাস্তা সড়ক ও টঙ্গী বেইলী ব্রিজ দ্রুত সংস্কার করা। জননিরাপত্তায় সড়কে সিসিটিভি স্থাপন করা, চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল বৃদ্ধি, সাধারণ পথচারীদের জন্য পাবলিক টয়লেট স্থাপন, সাধারণ মানুষের জ্ঞান অর্জনের লক্ষ্যে পাবলিক লাইব্রেরি স্থাপন করা। উত্তরা বাসি পাইকারি বাজার করার জন্য বেশিরভাগ টঙ্গী বাজারে যেত। বর্তমানে তাদের এই বাজার করতে দুর্ভোগে সৃষ্টি হয়েছে। তাই সবার দাবি এই বেইলী ব্রিজ টি দূরত্ব স্থাপন করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট