বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ সৈয়দ হোসেন। ওয়াজ কুরুনি সিকদার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কালাইয়ে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নে জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি মোস্তফার বিশাল জনসভা

  • প্রকাশিত: শনিবার, ২৩ অগাস্ট, ২০২৫




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট-২ আসনের (কালাই,ক্ষেতলাল,আক্কেলপুর) বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টার সময় উদয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।কালাই থানা বিএনপির সদস্য ও উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশীদ সরকারের সভাপতিত্বে ও বিএনপি নেতা হেলাল উদ্দিনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সহ- সভাপতি আনিছুর রহমান তালুকদার, জয়পুরহাট জেলা বিএনপি’র সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বাবু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও এপিপি অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক এ্যাড. রুহুল আমীন ফারুক, জয়পুরহাট জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর,জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল,জয়পুরহাট জেলা বিএনপি’র সাবেক সদস্য মোজাফফর তালুকদার, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, জয়পুরহাট জেলা মহিলাদলের সদস্য নুরজাহান, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও কালাই থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এফতাদুল হক, কালাই থানা বিএনপি নেতা দুলাল হোসেন,আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হ্যাপী,জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ডি.এম জাকির, জেলা জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র সহ-সভাপতি জাফরুল ইসলাম রুবেলসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইঞ্জিয়ার গোলাম মোস্তফা বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আমাকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ও আমাকে বিএনপির দলীয় মনোনয়ন ধানের শীষের প্রতিক দেয়া হবে। ইনশাআল্লাহ আমি এমপি নির্বাচিত হলে সর্বপ্রথমে জয়পুরহাট – আসন(কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) দূর্নীতি মুক্ত করবো।আপনারা আমার পাশে থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews