বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ সৈয়দ হোসেন। ওয়াজ কুরুনি সিকদার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি, হাজারো নেতাকর্মীর ঢল

  • প্রকাশিত: শনিবার, ২৩ অগাস্ট, ২০২৫




বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। সাধারণ জনগণ কি বলতে পারে এটা নারকেল তেলের মতো মাথায় দেয় নাকি সাবানের মতো শরীরে মাখে? হঠাৎ করে দুয়েকটি রাজনৈতিক দল এ কথা বলছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, আপনার এলাকায় কে এমপি হবেন তা আপনি জানা দরকার। যে আপনার এলাকার ভালো মানুষ, যে আপনার সুখে দুঃখে পাশে থাকে তাকেই তো আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে ভোট দিলে দল বাছাই করে দিবে, এখানে অনেক অনৈতিক ঘটনা রাজনৈতিক দলেও ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তাদের বাদ দিয়ে হঠাৎ করে দুর্নীতিবাজ লোক নমিনেশন পেয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। গত ১৬ বছর বিএনপিসহ সমমনা দলগুলো গণতন্ত্রের জন্য খুন, হামলা, মামলা, গুমের শিকার হলো তা বিফলে যাবে। শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি তা অনেকটা ওই রকম।তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের কথা কখনও নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকে বলেছে যে, প্রয়োজনীয় যে সংস্কার করে নির্বাচনে যাবে। কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয় সেই কথা বারবার বলে এসেছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে। কেন এই উদ্দেশ্য সেটা আমরা জানি।সভায় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম জেলা শাখার টিম লিডার আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews