বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক দুই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় রিয়েক্টিফাইভ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার জামতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন — পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরামসাহাপুর গ্রামের বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) এবং একই গ্রামের রাবু হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২২)।অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত বোতলগুলোর সুনির্দিষ্ট সংখ্যা সাতশত ৭৯ পিস কাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি বড় ধরনের নেশা দ্রব্য পাচারচক্রের অংশ হতে পারে।
পীরগঞ্জ থানা পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের অভিযান এলাকায় নেশা ও অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশাসনের কঠোর অবস্থান জনগণের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি করেছে।

আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews