বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বিন্যাসের পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ অগাস্ট, ২০২৫




সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে জেলার বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০ থেকে ৩ ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভকারীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে যুক্ত করা হয়েছে। এ ইউনিয়নগুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর। ভৌগোলিক ভাবে এ ইউনিয়নগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।এ পরিবর্তনের খবর পেয়ে বিজয়নগর উপজেলাবাসী ক্ষোভে ফেটে পড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মহাসড়ক অবরোধে কারণে সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এরপর স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন।আন্দোলনকারীরা বলেন, “স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে। আমাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে। এখন আবার বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা চালাচ্ছে। এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাতিল না করলে তার বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ হয়ে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে।”এদিন বিজয়নগর উপজেলাবাসী এ উপজেলাকে দ্বিখণ্ডিত করায় ক্ষোভ প্রকাশ করেন এবং পূর্বের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) এ বহাল রাখার দাবি জানান।এসময় উপস্থিত ছিলেন দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে। এসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews