1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পলাশবাড়ীর দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

পলাশবাড়ীর দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মোঃ উজ্জ্বল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার৭ নং পবনাপুর ও ৯ নং হরিনাথপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও রিপন মিয়ার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

১৮ আগষ্ট জেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তার বরাবরে জনস্বার্থে লিখিত অভিযোগ দাখিল করেন গাইবান্ধা প্রেসক্লাবের সদস্য ও মানবজমিন পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম রতন। প্রাপ্ত অভিযোগে জানাযায় উপ সহকারী ,কৃষি কর্মকর্তাদ্বয় পলাশবাড়ীতে যোগদানের পর পৃথক ভাবে তাদের পবনাপুর ও হরিনাথপুর ইউনিয়নে উপ সহকারী কৃষি-কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।দায়িত্ব গ্রহনের পর থেকেই বেপরোয়া এই দুই কর্মকর্তার কৃষি প্রনোদনা তালিকা প্রস্তুত করনের ব্যাপক দুর্নীতি অনিয়মে জরিয়ে পরে। বিগত আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকা কালে প্রকৃত কৃষকের তালিকা প্রনয়ন না করে সার ও বিজ প্রদান করেন আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।কৃষক না হলে ও তালিকায় অনেক ভুয়া কৃষকের নাম দেখিয়ে সার ও বীজ উত্তোলন করে কালো বাজারে বিক্রির অভিযোগ রয়েছে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে।এছাড়াও ইরি বোরো মৌসুমে সরকারি ভাবে ধান ক্রয়ের জন্য প্রস্তুতকৃত তালিকা প্রনয়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছেন।শুধু তাই নয় এই দুই কর্মকর্তার কাউকে চেনেন না ওই ইউনিয়নের কৃষকরা। কৃষক সমাবেশ, কৃষক প্রশিক্ষন সব তালিকাই মনগড়া মত প্রস্তুত করেন এই দুই কর্মকর্তা।

দুর্নীতি অনিয়মের বিষয়ে জানতে চাইলে পবনাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন মন্ডল বলেন বিভিন্ন কারনে আমাকে বদলীর চেষ্টা করা হয়েছিলো আমি আমার বদলি ঠেকিয়েছি।আমার অপরাধ আমি দুই জন উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে খারাপ আচরন করেছি।হরিনাথপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন আমার বিরুদ্ধে অভিযোগ
সত্য নয়।উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কায়সার মিশু সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করে মতামত গ্রহন করা সম্ভব হয় নি।এদিকে এই দুই কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট