1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির জীবন সদস্য ফোরামের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের উদ্যোগ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির জীবন সদস্য ফোরামের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের উদ্যোগ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির জীবন সদস্য ফোরামের উদ্যোগে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ৫ সদস্যের নেতৃত্ব কাঠামো ঘোষণা করা হয়েছে, যারা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
গত ১৯ আগস্ট বিকেল ৫টায় নগরীর চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির জীবন সদস্য ফোরামের অন্যতম নেতা ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাফর আলম।
ঘোষিত ৫ সদস্যের নেতৃত্ব
সভায় প্রাথমিকভাবে গঠিত কমিটির দায়িত্ব বণ্টন করা হয় নিম্নরূপঃসভাপতি: মোহাম্মদ জাফর আলম (সাবেক অতিরিক্ত সচিব) কার্যকরী সভাপতি: সাংবাদিক ও লেখক মো. কামাল উদ্দিন, সহসভাপতি: মোহাম্মদ গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক: বিশিষ্ট সমাজসেবক ইউসুফ বাহার চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক: একে সালাউদ্দিন কাউসার লাভু।পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব-এই ৫ সদস্যকে আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। সভায় বক্তারা বলেন, জীবন সদস্য ফোরাম হচ্ছে সমিতির শক্তি ও ঐক্যের প্রতীক। এই ফোরামের মাধ্যমে চট্টগ্রাম ডায়াবেটিস সমিতিকে আরও গণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট