শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

পরীক্ষার ফি না দিতে পারায় রুম থেকে বের করে দিলেন প্রধান শিক্ষিকা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ অগাস্ট, ২০২৫




জয়পুরহাটের কালাইয়ে পরীক্ষার ফি দিতে না পারায় অসহায় এক ছাত্রীকে মূল‌্যায়ন পরীক্ষার রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ‌্যালয়ের প্রধান শিক্ষিকা এমিলি ইয়াসমিন রিনার বিরুদ্ধে।

সোমবার (১৮ আগস্ট) উপজেলার পুনট ইউনিয়নের মঞ্জুর আইডিয়াল স্কুলে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থী সুরাইয়া মনি (৮) উপজেলার জালাইগাড়ী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।সুরাইয়া আক্তার মেঘলার সঙ্গে হয় কথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের সামনে। বাবা সাইফুল ইসলামের সঙ্গে ইউএনও অফিসে এসেছিল সে। তখন সময় ১১টা। চোখের পানি মুছতে মুছতে সে বলে, আমাকে হেড টিচার ট‌াকার জন‌্য পরীক্ষা দিতে দেননি। উনি আমাকে বলেছেন, তোর বাবা টাকা দিতে পারেনা, তোর পরীক্ষা দিতে হবে না,তুই বাড়ি যা বলে বের করে দেয়।সুরাইয়া আক্তার মেঘলার বাবা সাইফুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ । অনেক কস্টে চলি। প্রতি মাসেই স্কুলে বেতন দেই। হয়তো এক দুইদিন দেরি হয়। আমার মেয়ের কোন মাসের বেতন বকেয়া নেই। শুধু পরীক্ষার ফিস বাকি ছিল যেটা আমি আজকে দিতে গিয়ে দেখি আমার বাচ্চাকে রুম থেকে বের করে বাইরে রেখেছে, আর বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। পরে মেয়েকে নিয়ে ইউএনও স্যারের কাছে আসি এবং লিখিত অভিযোগ করি।সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলটিতে জাতীয় পতাকা উত্তোলন করা নাই এবং বাচ্চাদেরকে স্কুলের মাঠে মধ্যে গাছের নিচে ক্লাস করানো হচ্ছে। ঘটনার বিষয়ে স্কুলের
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার সুমা, রাকিবসহ অনেকে বলেন, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার মেঘলা ক্লাস মূল্যায়ন পরীক্ষা দিতে আসলে প্রধান শিক্ষক বেতন ও পরীক্ষার ফিস পরিশোধ করে অংশ গ্রহণ করতে বলেন। মেয়েটি টাকা দিতে না পারায় পরীক্ষার রুম থেকে বের করে দেন। তখন মেয়েটি স্কুলের মাঠে দাঁড়িয়ে কাঁদতে থাকে।এ বিষয়ে মঞ্জুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা এমিলি ইয়াসমিন রিনা বলেন, আমি কোন কথা বলতে পারবো না। কি করতে পারেন, করেন।

কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম বলেন, কিন্ডারগার্টেন স্কুলের বিষয়ে আমাদের কিছু করার নেই। এসব প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন। এসব প্রতিষ্ঠানে শুধু সরকারি বই বিতরণ করা হয়ে থাকে।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, এবিষয়ে মঞ্জুর আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews