রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে’র মধ্যে দিয়ে জতীয় মৎস উৎসব ২০২৫ পালিত 

  • প্রকাশিত: সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫



দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নেয় ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা’র পুকুরে পোনামাছ উন্মুক্ত করা এবং পরবর্তীতে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ে বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে চৌরাস্তা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালি’টি শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয় কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা’র আয়োজন করা হয়।উক্ত সভায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ঠাকুরগাঁও এর আয়োজনে ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকতা আরাফাত উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নাজমুল হক সুমন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার,রাণীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও।আরো উপস্থিত ছিলেন, মো:আয়েশা আক্তার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।এম রাজিউল ফারুক রোমেল চৌধুরী,সদস্য সচিব নাগরিক কমিটি ঠাকুরগাঁও। এবং জেলা উপজেলা’র বিভিন্ন সংগঠনের সদস্য ও মৎস্য উদ্যোক্তা’রা। ২০২৫ সালের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো বিশেষ গুরুত্ব পেয়েছে। কেন্দ্রীয় ভাবে সারাদেশে নয় ঠাকুরগাঁওয়ে সপ্তাহব্যাপী র‌্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ মৎস্য খামারি ৪ জন ব্যক্তি’কে স্কেচ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews