মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইল জেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিষ্ট্রিক লেকের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ডিষ্ট্রিক লেকে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এরপর দেশি মাছের সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসক-এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। সভা শেষে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews