শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম

গোবিন্দগঞ্জে জামাত নেতা হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫




পুলিশের অসাধারণ সাফল্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “অপরাধ যতই বড় হোক না কেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ অপরাধীদের ছাড় দেবে না।”স্থানীয়রা দ্রুত সময়ে আসামী গ্রেফতারের ঘটনায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, ওসি বুলবুল ইসলামের নেতৃত্বে এ সাফল্য গোবিন্দগঞ্জ থানার পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রমাণ বহন করছে।পুলিশ জানিয়েছে,মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews