ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুক বাজারের ব্যবসায়ীগণ ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করছেন না। ০৪ জন ডিম ব্যবসায়ীকে সতর্কতামূলক ৯৫০০ টাকা জরিমানা।
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুক বাজারের ব্যবসায়ীগণ ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করছেন না। ০৪ জন ডিম ব্যবসায়ীকে সতর্কতামূলক ৯৫০০ টাকা জরিমানা।১৭ আগস্ট ২০২৫ তারিখ।জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার ফারুকী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।অভিযানে সহযোগীতা করেন কৃষি বিপণন অধিদপ্তর হ্মণবাড়িয়া প্রতিনিধি এবং ১৫ আনসার ব্যাটলিয়নের সদস্যগণ। অভিযানকালে দেখা যায়, ফারুক বাজারের ব্যবসায়ীগণ ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করছেন না। এবং ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করছেন না। এ প্রেক্ষিতে ০৪ জন ডিম ব্যবসায়ীকে সতর্কতামূলক ৯৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানসমূহকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত