মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

হাটহাজারীতে “অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজ” নামের সংগঠনের আত্মপ্রকাশ

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

হাটহাজারীতে “অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজ” নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সেলিম উদ্দিন রেজার সঞ্চালনায় ৮৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হাটহাজারীর একটি রেস্টুরেন্টে কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আহমদ দিদার, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা আমীর মুফতি মাহমুদ আলী, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনির, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার মজলিশে শুরা সদস্য ও উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জমিয়তে ওলামা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা জাফর আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রফিক, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি হাফেজ ওমর ফারুক, খেলাফত আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ ওজায়ের হামীদি, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ সোয়াইব, বিশিষ্ট যুব সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব আসলাম মোরশেদ, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার, হাটহাজারী সরকারি কলেজের সাবেক শিক্ষক ও পৌরসভা জামায়াত নেতা অধ্যাপক ফজলুল কাদের এবং নাঙ্গলমোড়া ইউনিয়ন সেক্রেটারি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শাহ আলম, সাংবাদিক একরামুল হক, সাংবাদিক আবু তালেব, সাংবাদিক খোরশেদ আলম, কামাল পাড়া যুব সংঘের সম্মানিত সভাপতি মোঃ ওসমান গনি, জাগরণ ক্লাবের সম্মানিত আহ্বায়ক মোঃ আইয়ুব পাভেল।

অনুষ্ঠানে আরও স্থানীয় বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই–আগস্ট বিপ্লব-পরবর্তী সময় থেকে চলমান সময়ে সারাদেশে যেভাবে দখলবাজি, খুন, চাঁদাবাজি, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ সমাজে সয়লাভ করেছে, তা প্রতিরোধ ও প্রতিহত করার মতো কেউ এগিয়ে আসছে না। এসব অপরাধকে সামাজিকভাবে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মাধ্যমে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে ‘অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজ’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews