রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ নয় মাস বিচারক শূন্য!

  • প্রকাশিত: রবিবার, ১৭ অগাস্ট, ২০২৫



গলাচিপা ও রাঙ্গাবালীতে বিচারক শূন্য ৯ মাস, অপেক্ষায় হাজারো বিচারপ্রার্থী

 

পটুয়াখালীর গলাচিপায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ নয় মাস ধরে বিচারক না থাকায় সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে গলাচিপা ও পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন এলাকার মানুষদের মামলার কার্যক্রম পরিচালনায় পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদটি শূন্য রয়েছে। এতে করে দুই উপজেলার প্রায় ২৭ হাজার বিচারপ্রার্থীকে মামলার শুনানির জন্য বাধ্য হয়ে পটুয়াখালী জেলা আদালতে যেতে হচ্ছে। গত ৯ মাস ধরে বিচারক শূন্য থাকায় এ আদালতের বিচারিক কার্যক্রম কার্যত থমকে আছে। বর্তমানে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাধারণ মামলা রয়েছে ১ হাজার ২০৭টি এবং বিচারাধীন মামলা রয়েছে ১ হাজার ৪৩৬টি।আদালতে বিচারক বদলি হয়ে যাওয়ার পর থেকে মামলার বাদী-আসামী পক্ষসহ সংশ্লিষ্ট সবাই ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিচারের জন্য আসলেও নির্ধারিত আদালতে কার্যক্রম না থাকায় তাদের যেতে হচ্ছে জেলা আদালতে। এতে সময়, অর্থ ও ভোগান্তি তিন গুণ বেড়েছে বলে অভিযোগ করেছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা।গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেলা বার প্রতিনিধি এ্যাডভোকেট মোকলেছুর রহমান খোকন বলেন, “একদিকে বিচারপ্রার্থী ও আইনজীবীরা ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে অতিরিক্ত খরচও হচ্ছে। তাই অতি দ্রুত এ ভোগান্তি থেকে পরিত্রাণ দেওয়া অতীব জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews