বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকালে মেরকুটা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুন অর রশিদ।তিনি বলেন, “নবীনগরের প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে আমি কাজ করে যাচ্ছি। আমি নবীনগর উপজেলার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি বিএনপির মনোনয়ন পেয়ে আপনাদের কল্যাণে কাজ করতে পারি।”তিনি আরো বলেন, “বিগত ১৭ বছরে আপনারা ব্যাংকে যে টাকা জমা রেখেছেন, সেই টাকা বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জালিয়াতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে।”সম্মেলনে অন্যান্য বক্তারা ছিলেন ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. বকুল মিয়া (সঞ্চালক), কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন (উদ্বোধক), উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত