1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নবীনগর রিপোর্টার্স ক্লাবে আবুল কালাম আজাদের মতবিনিময় - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

নবীনগর রিপোর্টার্স ক্লাবে আবুল কালাম আজাদের মতবিনিময়

নবী নগর প্রতিনিধী
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নবীনগর রিপোর্টার্স ক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নিলেন নবীনগরের কৃতি সন্তান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। আজ ১৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু।স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক নানা ইস্যু এবং নবীনগরের উন্নয়ন সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

আবুল কালাম আজাদ বলেন, “গণমাধ্যম হলো জাতির দর্পণ। সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার দূর করা সম্ভব। সাংবাদিকরা জাতির অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।” তিনি আরও বলেন, নবীনগরের উন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ সচেতনতা বৃদ্ধি পায় এবং একটি উন্নত ও সুন্দর নবীনগর গড়ে ওঠে।নবীনগরের উন্নয়নে আমি সর্বদা জনগণের পাশে থাকবো। মতবিনিময় সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু বলেন,সত্য প্রকাশে নবীনগর রিপোর্টার্স ক্লাব আপনাদের পাশে আছে। আপনাদের রাজনৈতিক এবং সামাজিক উন্নয়নের কথা লিখনির মাধ্যমে জনগণকে জানানো হবে স্থানীয় সাংবাদিকদের অন্যতম সংবাদ । তারা আবুল কালাম আজাদের সাথে বিভিন্ন সামাজিক ও পেশাগত বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে নবীনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বিএনপি নেতা আবুল কালাম আজাদ নবীনগর রিপোর্টার্স ক্লাবের দাতা সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট