বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি সাধু আলতাব শাহ ফকির ইন্তেকাল করেছেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ অগাস্ট, ২০২৫




টাঙ্গাইলের আধ্যাত্মিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম এবং সাবেক সভাপতি ও বিশিষ্ট সাধু আলতাব শাহ ফকির (৮৬) আর নেই। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি ইহজীবনের শেষ প্রহর অতিক্রম করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন বিশিষ্ট কবিয়াল ও কবি সরকার প্রয়াত আব্দুল শাহ ফকিরের সুযোগ্য সন্তান এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া ফকির বাড়ির গর্বিত সন্তান। কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি হিসেবে তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও মানবপ্রেম তাঁকে আধ্যাত্মিক জগতে ব্যাপক খ্যাতি ও সুনাম এনে দেয়। আধ্যাত্মিক জ্ঞান, গান-কবিতা এবং মানবকল্যাণে নিবেদিত জীবন তাঁকে মানুষের হৃদয়ে অম্লান করে রেখেছে। সত্য, সুন্দর ও শান্তির পথে তাঁর সাধনা ছিল অনন্য। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন কন্যা, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। বাদ মাগরিব তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

সাধু আলতাব শাহ ফকিরের মৃত্যুতে কেন্দ্রীয় সাধুসংঘ, আধ্যাত্মিক মহল এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews