রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

প্রবাসে থেকেও সাহিত্যচর্চায় দৃষ্টান্ত সাংবাদিক সাইফুল -কমার্শিয়াল কাউন্সিলর 

  • প্রকাশিত: বুধবার, ১৩ অগাস্ট, ২০২৫



আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেছেন, জীবন জীবিকার সন্ধানে আমরা এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াই। যেখানে জীবিকার বিষয় থাকে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা চিন্তায় থাকতে হয়। এই ক্ষেত্রে শত ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অনেক কষ্টসাধ্য। তার মধ্যেও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার এই ধরণীর পথে প্রান্তরে বই প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বই হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। বই হচ্ছে সেরা বই। মনের কষ্ট দূর হওয়ার মাধ্যমে বই পড়ার অভ্যাস করতে হবে। আমাদের ছেলে সন্তানদের বই পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। তাঁর এই প্রকাশিত বইটি গাইডলাইন হিসেবে দিগন্ত প্রসারিত হবে বলে মনে করেন তিনি।
রবিবার (১০ আগষ্ট ) দুবাই সেলসি হলরুমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী  সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক  সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত  নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে” বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান,কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ,মাওলানা ফজলুল কবির চৌধুরী,সংগঠক সিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন, সংগঠক রফিকুল ইসলাম খান, সংগঠক মো. এহসান চৌধুরী,
সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম,  সাংবাদিক সামছুর রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না,সরওয়ার উদ্দিন রনি,মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews