সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

ঠাকুরগাঁও এ চাকরিতে পূর্ণবহালের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁও২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটসোর্সিং বিভাগের কর্মচারীদের চাকরিতে পূনবহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মাচারী ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও।

এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ঠাকুরগাঁও মানব কল্যাণ এর হল রুমে।জানাজায় ২০২০-২১ অর্থবছরে ৬২ জনকে আউটসোর্সিং বিভাগে কর্মচারী হিসাবে নিয়োগ দেয় একটি বেসরকারি মেসার্স শরমী ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৪ বছর নিষ্ঠার সাথে কাজ করে আসছিলো বাদ যাওয়া ৩৫ জন বিভিন্ন পদে কাজ করা কর্মী’রা। কিন্তু হঠাৎ করে কোনো নোটিশ বা ঘোষণা পত্র না দিয়ে চলতি বছরের আগষ্ট মাস থেকে সেই ৩৫ জন কে রোস্টার খাতায় সাক্ষর করতে নিষেধ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।এ বিষয়য়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তারা জানান,জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি ডেঙ্গু ও জুলাই যোদ্ধাসহ অন্যান্য দুর্যোগেও সেবার জায়গা থেকে এক মুহূর্ত পিছু হাটিনি। যখন অনেকেই ঘরবন্দী ছিলেন তখন আমরা ছিলাম রোগীদের পাশে অথচ আজ সেই অভিজ্ঞ নিষ্ঠাবান কর্মীরাই অবহেলার শিকার। এখন আমরা কি করব? কি ভাবে চলবো, এই কাজ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি।আউটসোর্সিং কর্মচারা বলেন,আমরা নিষ্ঠার সাথে কাজ করে আসছি, কোন রাজনৈতিক মহলের তদবিরে চাকরি নেইনি। বিগত সরকারের সময়ে আমার চাকরি হয়। আমি তো কাজ করেই টাকা উপার্জন করি। হটাৎ করে আমাদের পেটে লাঠি মারা হলো কেনো? জানতে চাই।আহসান হাবিব নামে আরেক জন বলেন, বিগত সরকারের সময় শুধু কি আমরাই চাকরি নিয়েছি। আরো কত মন্ত্রনালয়ে কতজনে চাকরি করে। তারা তাহলে সবাই রাজনৈতিক তদবিরে চাকরি নিয়েছে।আমরা তো কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলে চাকরি নেইনি।তাহলে কি আমাদের এটাই অপরাধ। চাকরি করতে হলে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলে চাকরি পেতে হবে।দীর্ঘদিন ধরে চাকরি করে যদি আমাদের এই অবস্থা হয়।তাহলে আমাদের পরিবর্তনে যাদের নেওয়া হয়েছে তাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এ বিষয়ে আপনারা সাংবাদিক আপনারা খুঁজে বের করুন।এ বিষয়ে মেসার্স শরমী ট্রেডার্স নামে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এর সাথে একাধিক বার মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া জায়নি।এবং কি তিনি পলাতক রয়েছেন বলে জানান জায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews