সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

আটোয়ারীতে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুকিতে থাকা জনগোষ্টির জন্য মোবাইল থেরাপি উদ্ভোধন

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত, সমাজকল্যান মন্ত্রানালয়ের অধীন- জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, পঞ্চগড় কর্তৃক পরিচালিত মোবাইল থেরাপি ক্যাম্পেন- ১০/১১ আগস্ট রোজ রবি ও সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরূমে অনুষ্ঠিত হলো। মাত্র তিন টাকা টিকিটের বিনিময়ে পঞ্চগড় থেকে আগত ডাঃ: দিপক কুমার রায় (ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট), আব্দুল জাব্বার (থেরাপি সহকারী) এবং মোঃ মোজাহারুল ইসলাম (অপটোমেট্রিশিয়ান) এর তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মোবাইল থেরাপি সেবা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীরের সাথে কথা বলে জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভেবে পঞ্চগড় জেলায় প্রথম এই সেবাটি চালু হলো। উক্ত ক্যাম্পে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সম্পূর্ন বিনামূল্যে ফিজিও থেরাপি ও অপশেনাল থেরাপি, স্পিস এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং যাদের জন্য প্রয়োজন সহায়ক উপকরণ বিতরন এবং অন্যান্য সেবা থাকবে, বিশেষ করে- হাটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, স্ট্রোক, ফ্রোজেন সোল্ডার অর্থাৎ সোল্ডার জয়েন্টে ব্যথা- ঐ ব্যাথা যদি নড়ানো না যায়, এই সমস্ত আক্রান্ত ব্যক্তিদের জন্য থাকতেছে এই থেরাপি যেটি আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন সংযোজন এবং আমাদের এই সেরাপি সেন্টার- প্রতি মাসের দ্বিতীয় রবি এবং সোমবার অব্যাহত থাকবে এবং সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালু থাকবে। প্রান্তিক জনগোষ্টি যাদের এই থেরাপি প্রয়োজন তারা এসে বিনামূল্যে এই সেবাটি গ্রহণ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews