সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

সাহসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাহসী সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুর ১২.৪০ঘটিকায় টায় নবীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তির সভাপতিত্বে দৈনিক কালবেলার প্রতিনিধি শাহানুর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দীন মনির, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরাফ, ,উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্বাসউদ্দীন হেলাল, বক্তব্য রাখেন নবীনগর রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্র ধর পলাশ, জামাল হোসেন পান্না, আবু কাউছার, জসীম উদ্দীন। মানববন্ধনে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার কারণে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর একটি জঘন্য আঘাত। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে নবীনগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।বক্তারা আরো বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যম হুমকির মুখে পড়বে। তারা জাতীয় পর্যায়ে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews