বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

শিবচরে সাংবাদিকদের মানববন্ধন, সুরক্ষায় আইন করার দাবি

  • প্রকাশিত: রবিবার, ১০ অগাস্ট, ২০২৫




মাদারীপুরের শিবচর উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিবচরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ৭১ চত্বর সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও সারা দেশে সংবাদকর্মীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খান, আজকের দর্পণ প্রতিনিধি মীর ইমরান, দৈনিক নবচেতনার অপূর্ব জয়, দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা, দৈনিক আমার দেশ’র সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের কামরুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি কাইয়ুম শেখ, এশিয়া টেলিভিশনের রুবেল মোড়ল, দৈনিক মানবজমিনের বিএম হায়দার আলী, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলী সানের এস.এম. দেলোয়ার হোসাইন, দৈনিক নয়াদিগন্তের মো. শাহিন মিয়া, আমার সংবাদের মশিউর কাজী, দিনকাল পত্রিকার মতিউর, দৈনিক হুংকারের মেহেরাব হোসেন, দৈনিক আমার বার্তার মো. রিয়াজ রহমান, জামায়াতে ইসলাম বায়তুল মাল সম্পাদক মাওলানা অলি উল্লাহসহ শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।

সবশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews