মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে ১২ কোটি টাকার বিশেষ প্রকল্প ! গোবিন্দগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা ! বান্দরবানের লামায় নারী পর্যটকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ ! শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ! সোনারগাঁয়ে অবৈধ দুই চুন কারখানা উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা ! কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে  ১২ কোটি টাকার  বিশেষ  প্রকল্প ! গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ ! সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য! হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কালীগঞ্জে প্রায় দুই হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনায় প্রাণ ফিরে পেল, মুখে স্বস্তির হাসি

গৌরনদীতে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গৌরনদীতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফল করতে
স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আয়োজিত আজ রোববার বিকেলের প্রতিষ্ঠাবাষিকীর সমাবেশকে সফল করার লক্ষে গতকাল শনিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দলটির স্থানীয় নেতৃবৃন্দগন তাদের সমাবেশের মিডিয়া কভারেজের জন্য স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগীতা কামনা করেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দগন তাদের সাধ্য অনুযায়ী সমাবেশের মিডিয়া কভারেজ প্রদানের আশ্বাস দেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬এর ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলটির বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রাসেল সরদার মেহেদী।
মতবিনিময় সভায় এ সময় আরো অংশগ্রহন করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক মাওলানা এমদাদ হোসেন, গৌরনদী পৌর শাখার সভাপতি মোঃ ওবায়েদুল হক নবী, সাধারন সম্পাদক মোঃ শামসউদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি এইচএম সাব্বির হোসেন, সাধারন সম্পাদক তানভীর আহাম্মেদ শাওন প্রমুখ।উল্লেখ্য, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রোববার (১০আগষ্ট) বিকেল ৩টায় গৌরনদী কলেজ অডিটরিয়ামে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হবে। শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংরাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews