শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

গাজীপুর টঙ্গীতে মাথাবিহীন লাশ উদ্ধার: মূল হোতাসহ গ্রেফতার তিনজন

  • প্রকাশিত: রবিবার, ১০ অগাস্ট, ২০২৫




গাজীপুর টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া এক যুবকের মাথাবিহীন লাশ হত্যাকাণ্ডের মূল হোতা ও দুই সহযোগীকে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১। র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে শনিবার দুপুর ২:৩০ মিনিটে অভিযুক্ত আপেল মাহমুদ সাদেক (৪২), তার সহযোগী সাজ্জাদ হোসেন রনি (২৫) ও সাদেকের স্ত্রী শাওন বেগম (৩২)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাছিমপুর এলাকায় দুটি ট্রাভেল ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা খবর দিলে পুলিশ ব্যাগ খুলে অর্ধগলিত ও মাথাবিহীন লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় নরসিংদীর করিমপুর গ্রামের অলি মিয়া (৩৫) হিসেবে নিশ্চিত হয়েছে।

তদন্তে উঠে এসেছে, পূর্ব বিরোধের জেরে আপেল মাহমুদ সাদেক তার সহযোগী ও স্ত্রীকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে অলিকে বাসায় ডেকে এনে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে লাশ লুকিয়ে রাখা হলেও ভোরে লোক কম থাকায় ব্যাগে রেখে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews